নারী শক্তি বন্দন অধিনিয়মে সমর্থন, আগরতলায় মহিলা মোর্চার ধন্যবাদ র‍্যালি ও পদযাত্রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || নারী শক্তির উন্নয়ন ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে। ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল সংসদের উচ্চকক্ষে এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিশদ আলোচনা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আগরতলায় এক ধন্যবাদ র‍্যালি ও পদযাত্রার আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নারী নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। তাঁর নেতৃত্বে শতাধিক মহিলা কর্মী ও সমর্থক আগরতলার রাজপথে অংশগ্রহণ করেন। রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌহমনী পর্যন্ত বিস্তৃত এই পদযাত্রা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে।
পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলারা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান তোলেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মিমি মজুমদার জানান, এই আইন কার্যকর হলে দেশের নারীরা আরও বেশি করে রাজনীতির মূল ধারায় অংশগ্রহণের সুযোগ পাবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
সমগ্র কর্মসূচি ঘিরে আগরতলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*