আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে পৌঁছান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। সফরের পরদিন, শুক্রবার ভোরের পবিত্র মুহূর্তে তিনি উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরাসুন্দরী মন্দিরে প্রণাম জানান।
এদিন খুব সকালে মাতা বাড়িতে পৌঁছে দেবী ত্রিপুরেশ্বরীর পূজা অর্চনা করেন অভিনেত্রী। ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন তিনি। মন্দির চত্বরে তার উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রিয় অভিনেত্রীকে এক নজর দেখার জন্য সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা। নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার এই ধর্মীয় সফর।
