কড়া নিরাপত্তায় এডিসি ভোট গণনা, রণসাজে সজ্জিত ভোট গণনা কেন্দ্র এলাকা

গোপাল সিং, খোয়াই, ১৭ এপ্রিল || এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে খোয়াই অফিসটিলা এলাকা আজ কার্যত রণসাজে সজ্জিত হয়ে উঠেছে। কাউন্টিং হলকে ঘিরে গোটা এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ ও টিএসআর বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না ঘটে। প্রবেশপথে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই কাউন্টিং হলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিছিদ্র নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনার কাজ এগিয়ে চলছে। গোটা পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*