১১-মহারানীপুর-তেলিয়ামুড়ায় তিপ্রা মাথার জয়জয়কার, ১৩,৮৪৩ ভোটে জয়ী উৎপল দেববর্মা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল তিপ্রা মাথা দল। ১১-মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্র থেকে দলের প্রার্থী উৎপল দেববর্মা বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন।

জানা গেছে, তিনি মোট ১৩,৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে এই কেন্দ্রে জয় নিশ্চিত করেন। শুরু থেকেই ভোট গণনায় এগিয়ে ছিলেন উৎপল দেববর্মা এবং শেষ পর্যন্ত সেই ধারা বজায় রেখে নিশ্চিত জয় পান।
এই জয়ের ফলে এলাকায় তিপ্রা মাথা দলের সংগঠন আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, ফল ঘোষণার পর দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠেন তারা।
স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কাজ ও জনসংযোগের ভিত্তিতেই এই জয় এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*