বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা ও স্মার্ট মিটার ইস্যুতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জন অসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগসহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। তাদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। কংগ্রেসের দাবি, বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং গ্রাহকদের স্বার্থে পরিষেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তন্ময় চক্রবর্তী। তিনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ দপ্তরের কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা করেন। জনস্বার্থে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বার্থে তাদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*