‘এক শিক্ষক, এক বৃক্ষ’ কর্মসূচিতে গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ উৎসব

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুন || পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অখিল ভারতীয় রাষ্ট্রিয় শৈক্ষিক মহাবিদ্যালয় এর গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজ ইউনিটের উদ্যোগে “এক শিক্ষক, এক বৃক্ষ” শীর্ষক কর্মসূচির আওতায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে ইউনিটের সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।
আজকের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিপন চাকমা, প্রদীপ দে এবং বেকন দেববর্মা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের মতে, পরিবেশবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*