বেঙ্গালুরু ।। লালগ্রহের ধুলোর ঝড় সংক্রান্ত গতিবিধির ছবি পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মঙ্গলযান। ইসরোর ফেসবুক পেজে এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, মার্স অরবিটার মিশন (এমওএম)-এর সঙ্গে থাকা কালার ক্যামেরা মঙ্গলগ্রহের উত্তর গোলার্ধের ওপর ধুলোর ঝড় সংক্রান্ত গতিবিধির ছবি তুলেছে। লালগ্রহের ৭৪,৫০০ কিমি উচ্চতা থেকে থেকে এই ছবি তোলা হয়েছে।
গত বুধবার মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেই কাজ করতে শুরু করে দেয় মঙ্গলযান। বৃহস্পতিবার প্রথম ছবি পাঠায় মঙ্গলযান। উল্লেখ্য, ইসরোই প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে মঙ্গলযান স্থাপন করে বিশ্বে নজির সৃষ্টি করেছে। এই প্রকল্পের জন্য ৪৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।
সৌজন্যে এবিপি নিউজ।
