নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ।। রাজ্যের জাতি-উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি রক্ষার আহ্বানে শহরে শান্তি মিছিল করে বামফ্রন্ট। রাজ্যের ঐক্য ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে CPI(M), আর এস পি, ফরোয়ার্ড ব্লক এবং সি পি আই চারটি দল একসাথে রবিবার রাজধানীতে শান্তির আহ্বানে মিছিল করেন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয়ে সেখান থেকে বিকেল সাড়ে চারটা নাগাদ মিছিল শুরু করেন। শান্তির আহ্বান জানিয়ে বামফ্রন্টের নেতা কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে মিছিল শেষ করেন।
