নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। রাজ্যের জাতীয়তাবাদী ও বামগনতান্ত্রিক শ্রমিক শিক্ষক কর্মচারী সংগঠন সমূহের যৌথ মঞ্চের ডাকে গোমতী জেলা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। রবিবার, সকাল ১০টায় ১১ দফা দাবীতে উদয়পুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যৌথ মঞ্চের ডাকে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বক্তারা তাদের ভাষনে কর্মচারী বঞ্চনার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক সমর রায় সহ রঞ্জিত দে, পরেশনাথ ভট্টাচার্য, প্রণব দাস, শান্তি রঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।
