গোপাল সিং, খোয়াই, ২৪ সেপ্টেম্বর ।। খোয়াই প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের প্রয়ানে এক শোক সভার আয়োজন হবে আগামী সোমবার ২৬শে সেপ্টেম্বর। এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বিআরসি হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় আগরতলা থেকে উপস্থিত থাকবেন সমীর ধর, শাণিত দেবরায়। এছাড়া খোয়াইয়ের বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও সকল অংশের জনগনের উপস্থিতি কামনা করেছে খোয়াই প্রেস ক্লাব।
