গোপাল সিং, খোয়াই, ২৪ সেপ্টেম্বর ।। খোয়াই সিঙ্গিছড়া গ্রামের স্থানীয় ক্লাব সাম্যকেন্দ্র। এই ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত সমীর দেবসরকারের স্মরণে ক্লাবের উদ্যোগে আগামীকাল ২৫শে সেপ্টেম্বর সকাল ১০টায় ক্লাব প্রাঙ্গনেই স্মরণ সভার আয়োজন করা হবে। স্মরণ সভাকে কেন্দ্র করে এক স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হবে। উক্ত স্মরণ সভা ও স্বাস্থ্য এবং রক্তদান শিবিরে সকলের উপস্থিতি নিশ্চিত করার আবেদন জানাল সিঙ্গিছড়া সাম্য কেন্দ্রে ক্লাব সম্পাদক শান্তনু দেবসরকার।
