দু’দিন ব্যাপী ধ্রুপদী সাংস্কৃতিক উৎসবের সূচনা মুক্তধারা প্রেক্ষাগৃহে

dpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ আগরতলায় শুরু হল দু’দিন ব্যাপী ধ্রুপদী সাংস্কৃতিক উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এই উৎসব মঙ্গলবার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু হয়। বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর প্রদীপ প্রজ্জ্বলন করে সন্ধ্যায় ধ্রুপদী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং বিশেষ অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ধ্রুপদী সাংস্কৃতিক উৎসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মহকুমার শিল্পীগণ একক শাস্ত্রীয় সংগীত, একক ধ্রুপদী নৃত্য, সমবেত শাস্ত্রীয় সংগীত এবং সমবেত ধ্রুপদী নৃত্য পরিবেশন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*