গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

khunগোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই ৷৷ খোয়াই থানাধীন চেবরীস্থিত বীনেরটিলা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় গৃহবধূ কল্পনা রায়ের মৃতদেহ। তার মৃতদেহ যেভাবে উদ্ধার হয়েছে তাতে মৃতার স্বামী যাদব রায়ের নামে খুনের অভিযোগ এনে খোয়াই থানায় মামলা দায়ের করেছে মৃতার ভাই। ঘটনার মূল সাক্ষী হিসেবে মৃতার নাবালিকা মেয়ে বাবার দিকেই অভিযোগ এনে জানিয়েছেন, বাবা যাদব রায় নাকি তার মা’র গলা টিপে হত্যা করেছে। প্রতিবেশীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। মৃতার পরিবারের অভিযোগ কল্পনার গলা টিপে খুন করার পর তার স্বামী যাদব ঘটনা ধামাচাপা দিতেই নারকীয়ভাবে স্ত্রীর মৃতদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ মৃতার পরিবারের অভিযোগ মূলে যাদব কে আটক করেছে। ময়না তদন্তের পর কল্পনা রায়ের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*