আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর ৷৷ রাজ্য প্রসাসনের উপর ভরসা রাখতে পারছেনা প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের বাবা সাধন ভৌমিক। সোমবার একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সাধন বাবু বলেন, “এখন যা হওয়ার তা হয়েছে, সবই শেষ হয়েছে, যা গিয়েছে আমার গিয়েছে। রাজ্য প্রসাসনের উপর আমার কোনো ভরসা পাইনি।“ সাধন বাবু বলেন, “আমি চাই সি বি আই তদন্ত হোক। সি বি আই তদন্তের মাধ্যমে করে আমার ছেলে শান্তনু ভৌমিকের প্রকৃত হত্যাকারী চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।”সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদে গোটা রাজ্যে প্রতিবাদের ঝড় বইছে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্বরা চাইছেন প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। প্রথম দিন থেকেই রাজ্যের সাংবাদিকদের ১১টি সংগঠনের সি বি আই তদন্তের দাবী জানিয়ে আসছে। সকলেই চাইছে এই খুনের সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা উপযুক্ত শাস্তি পাক।
