নয়াদিল্লি, ২৮ নভেম্বর ।। জল্পনা ছিলই, এবার তাতে শিলমোহর দিলেন ভারতীয় দলেরই খুব কাছের একজন ক্রিকেট মার্কেটার।বাবা হতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।সাক্ষী ধোনি, আপাতত চার মাসের অন্তঃসত্ত্বা। এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের ঘনিষ্ঠ এক ক্রিকেট মার্কেটার একথা জানিয়েছেন।তবে প্রথমে যে গুজব ছিল, এই বছরের ডিসেম্বরেই মা হতে চলেছেন সাক্ষী, সেকথা ঠিক নয়। এইমুহূর্তে যা পরিস্থিতি আগামী বছরেই ধোনির অন্দরমহলে ছোট্ট অতিথি খেলে বেড়াবে।
