গোপাল সিং, খোয়াই, ১৬ মার্চ ৷৷ খোয়াই কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষন মহকুমার উদ্যোগে ২ দিনব্যাপী সবজি প্রদর্শনী ও কৃষকদের নিয়ে এক দিনের প্রশিক্ষন শিবিরের সূচনা হল শুক্রবার। খোয়াই কৃষি দপ্তরের অফিস প্রাঙ্গনে আয়োজিত সবজি প্রদর্শনী ও প্রশিক্ষন শিবিরের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত। এছাড়া উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের জেলা সহ-অধিকর্তা কাশীনাথ দাস, খোয়াই কৃষি মহকুমা আধিকারিক চন্দন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী সবজি প্রদর্শনীতে খোয়াই মহকুমার ৫২২ জন কৃষক তাদের উৎপাদিত ফসল নিয়ে হাজির হন। সবজি প্রদর্শনীর পাশাপাশি উন্নত প্রথায় গ্রীষ্ম কালীন সবজি চাষের উপর প্রশিক্ষন শিবিরও অনুষ্ঠিত হয়। ১ দিনের এই প্রশিক্ষন শিবিরে ৭৫ জন কৃষককে কৃষি ফসলের উৎপাদনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। মিডিয়ার সাথে সাক্ষাতে উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের জেলা সহ-অধিকর্তা কাশীনাথ দাস বলেন, এই প্রদর্শনী ও প্রশিক্ষন শিবিরের উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমানে কৃষককে প্রশিক্ষিত করা এবং অত্যাধুনিক প্রযুক্তিগুলি যেন সরজমিনে প্রয়োগ হয়। যাতে করে খোয়াই জেলাকে সবজি চাষে, ফল চাষে, ফুল চাষে আরও উন্নত করা যাবে। সেই সাথে প্রশিক্ষন প্রাপ্ত কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।সবজি প্রদর্শনী ও কৃষকদের নিয়ে প্রশিক্ষন শিবিরের সূচনা
গোপাল সিং, খোয়াই, ১৬ মার্চ ৷৷ খোয়াই কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষন মহকুমার উদ্যোগে ২ দিনব্যাপী সবজি প্রদর্শনী ও কৃষকদের নিয়ে এক দিনের প্রশিক্ষন শিবিরের সূচনা হল শুক্রবার। খোয়াই কৃষি দপ্তরের অফিস প্রাঙ্গনে আয়োজিত সবজি প্রদর্শনী ও প্রশিক্ষন শিবিরের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত। এছাড়া উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের জেলা সহ-অধিকর্তা কাশীনাথ দাস, খোয়াই কৃষি মহকুমা আধিকারিক চন্দন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী সবজি প্রদর্শনীতে খোয়াই মহকুমার ৫২২ জন কৃষক তাদের উৎপাদিত ফসল নিয়ে হাজির হন। সবজি প্রদর্শনীর পাশাপাশি উন্নত প্রথায় গ্রীষ্ম কালীন সবজি চাষের উপর প্রশিক্ষন শিবিরও অনুষ্ঠিত হয়। ১ দিনের এই প্রশিক্ষন শিবিরে ৭৫ জন কৃষককে কৃষি ফসলের উৎপাদনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। মিডিয়ার সাথে সাক্ষাতে উদ্যান ও ভূমি সংরক্ষন দপ্তরের জেলা সহ-অধিকর্তা কাশীনাথ দাস বলেন, এই প্রদর্শনী ও প্রশিক্ষন শিবিরের উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমানে কৃষককে প্রশিক্ষিত করা এবং অত্যাধুনিক প্রযুক্তিগুলি যেন সরজমিনে প্রয়োগ হয়। যাতে করে খোয়াই জেলাকে সবজি চাষে, ফল চাষে, ফুল চাষে আরও উন্নত করা যাবে। সেই সাথে প্রশিক্ষন প্রাপ্ত কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।