বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ মার্চ ৷৷ শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমা পতিছরি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, ডি সি এম স্বরূপ কুমার পাল, ডি সি এম রুদ্রদ্বীপ নাথ, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য আধিকারিকরা। শুক্রবার অনুষ্ঠিত এই শিবিরে পি আর টি সি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করা হয়। শিবিরে এলাকার লোকজন ব্যাপকহারে অংশগ্রহন করেন।শিবির শেষে আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক প্রমোদ রিয়াং সকল দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকল কর্মীদের ভালোভাবে কাজ করার আহবান জানান।
