৩০ কেজি গাঁজা সহ ধৃত যুবক

gajaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ ফের গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন যুবক। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসে হানা দিয়ে আমতলি থানার পুলিশ ত্রিশ কেজি গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত তিন যুবকের নাম অভিলাষ কুমার (১৯), শিব কুমার (২৪) এবং অরিয়ন কুমার (২১)। তাদের বাড়ি বিহার রাজ্যে। ধৃতরা এই গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাচ্ছিল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমতলি থানার ওসি প্রণব সেনগুপ্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*