২৩ এপ্রিল থেকে সড়ক সুরক্ষা সপ্তাহ, চলছে প্যারেডের মহড়া

trafficআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ সচেতনতার বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে ২৯তম সড়ক সুরক্ষা সপ্তাহ। যান দুর্ঘটনা রোধে প্রতিটি নাগরিক যাতে আরো সচেতন হয় সেই লক্ষ্যে ২৩ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ। রাজ্যের পরিবহণ ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীর। তাদের হাত ধরেই আগামী ২৩ এপ্রিল এই কর্মসূচির সূচনা হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ট্রাফিক ও পুলিশের কর্মীদের প্যারেডের মহড়া লক্ষ্য করা গেছে। ট্রাফিকের নয়া সুপার পিনাকী সামন্তের সার্বিক পরিচালনায় চলা এই প্রাক মহড়ায় অংশ নিয়েছেন পুলিশ, ট্রাফিক, এনসিসি, সিভিল ডিফেন্সের সদস্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*