আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে ৷৷ গ্রামের উন্নয়ন হলেই ভারতবর্ষের উন্নয়ন হবে। মঙ্গলবার সিপাহীজলা জেলার উত্তর পাহাড়পুর গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী এদিন সিপাহীজলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দেখেন ও স্থানীয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিত্যদিনের সমস্যার কথা জানতে চান। পরিদর্শনকালে প্রথমই তিনি উত্তর পাহাড়পুর গ্রামস্থিত উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের এ এস ডি ফার্ম ঘুরে দেখেন। ফার্মের সার্বিক ব্যবস্থা বিষয়ক আলোচনাকালে মুখ্যমন্ত্রী এলাকার বেকার যুবক যুবতীদের উদ্যান পালন বিষয়ক দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন। এরপর তিনি থাম্বামুড়ায় জনজাতিদের সঙ্গে কথা বলে এম জি এন রেগা সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচীর খোঁজ খবর নেন। এলাকাবাসীর সাথে কথা বলে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর ও যাতাযাতের জন্য রাস্তা তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ।সিপাহীজলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে ৷৷ গ্রামের উন্নয়ন হলেই ভারতবর্ষের উন্নয়ন হবে। মঙ্গলবার সিপাহীজলা জেলার উত্তর পাহাড়পুর গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী এদিন সিপাহীজলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দেখেন ও স্থানীয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিত্যদিনের সমস্যার কথা জানতে চান। পরিদর্শনকালে প্রথমই তিনি উত্তর পাহাড়পুর গ্রামস্থিত উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের এ এস ডি ফার্ম ঘুরে দেখেন। ফার্মের সার্বিক ব্যবস্থা বিষয়ক আলোচনাকালে মুখ্যমন্ত্রী এলাকার বেকার যুবক যুবতীদের উদ্যান পালন বিষয়ক দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন। এরপর তিনি থাম্বামুড়ায় জনজাতিদের সঙ্গে কথা বলে এম জি এন রেগা সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচীর খোঁজ খবর নেন। এলাকাবাসীর সাথে কথা বলে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর ও যাতাযাতের জন্য রাস্তা তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ।