আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ প্রতীক্ষার শেষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আর্টস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের হার ৭৮.৬২ শতাংশ। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৫,৪৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩,৪২৩ জন ছাত্র এবং ১২,০২০ জন ছাত্রী ছিলেন।পর্ষদ সভাপতি জানান, রিভিও করতে হলে ছাত্র-ছাত্রীদের ১৩ জুন, ২০১৮-র মধ্যে স্কুলে রিভিও ফর্ম জমা দিতে হবে এবং স্কুল থেকে ১৬ জুন, ২০১৮ তারিখের মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তা পৌঁছাতে হবে। তিনি জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১২ জুন, ২০১৮।
পর্ষদ সভাপতি জানান, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৩ জন প্রতিবন্ধি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তিনি জানান, দক্ষিন ত্রিপুরা জেলায় পাশের হার সব থেকে বেশী। দক্ষিন ত্রিপুরা জেলায় পাশের হার ৭৬.৪২ শতাংশ। ধলাই জেলায় পাশের হার সবথেকে কম। এই জেলায় পাশের হার ৬৩.২৫ শতাংশ।
