বাংলাদেশী টাকা ও নেশা সামগ্রী সহ নেশা কারবারি আটক

neshaগোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল খোয়াই থানার পুলিস। বৃহস্পতিবার খোয়াই জেলার পুলিস সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, এস ডি পি ও অনির্বাণ দাস, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ বাহিনী লালাছড়ায় দীপঙ্কর দাসের বাড়িতে অভিযান চালিয়ে ৯০০টি নেশার টেবলেট, ব্রাউন সুগার আটক করে। এদিকে সন্ধ্যায় চাম্পাহাওর থানা এলাকার করাঙ্গি ছড়াতে অভিয়ান চালিয়ে কুখ্যাত ড্রাগ বিক্রেতা নান্টু দাসকে আটক করে।
শনিবার ফের অভিযান চালিয়ে চাম্পাহাওর থানা এলাকার চামুবস্তি থেকে একটি গাড়ি আটক করে। তাতে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধলক্ষ বাংলাদেশী টাকা ও অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করে। সাথে দুজনকে আতক করে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*