আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ রাজ্যের উপজাতি অংশের শিক্ষিত যুবক যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে বি এড এবং ডি এল এড কোর্সে পড়ার সুযোগ করে দিয়েছে। সেই মোতাবেক ২০১৮-১৯ অর্থ বছরে ১৫০ জন উপজাতি অংশের ছাত্রছাত্রীকে ডি-এল-এড এবং বি এড কোর্সের জন্য রাজ্যের বাইরে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের পশ্চিমবঙ্গের দুটি কলেজে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স করানোর জন্য পাঠানো হবে। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সকাল ১১টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাছাই করা ঐ ১৫০ জন উপজাতি অংশের ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।সরকারি খরচায় বিএড এবং ডিএলএড পড়ার সুযোগ পাওয়া ১৫০ জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ রাজ্যের উপজাতি অংশের শিক্ষিত যুবক যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে বি এড এবং ডি এল এড কোর্সে পড়ার সুযোগ করে দিয়েছে। সেই মোতাবেক ২০১৮-১৯ অর্থ বছরে ১৫০ জন উপজাতি অংশের ছাত্রছাত্রীকে ডি-এল-এড এবং বি এড কোর্সের জন্য রাজ্যের বাইরে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের পশ্চিমবঙ্গের দুটি কলেজে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স করানোর জন্য পাঠানো হবে। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সকাল ১১টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাছাই করা ঐ ১৫০ জন উপজাতি অংশের ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।