দু’দিনের সফরে রাজ্যে এলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক গুপ্তা

hcআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ দু’দিনের সফরে রাজ্যে এলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা ত্রিপুরা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক গুপ্তা। শনিবার রাজ্যে এলেন তিনি। এদিন দুপুর ১২টায় ত্রিপুরা হাই কোর্টের বারে উনাকে সংবর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা বলেন, সকলকে আইন মেনে চলতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিচার ব্যবস্থায় হাইকোর্টের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে হাইকোর্ট বরাবরই বিশেষ ভূমিকা নিয়ে থাকে। বিচার ব্যবস্থার সাথে যুক্ত প্রত্যেককে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় নিয়োজিত থাকতে হবে।
রবিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এইটি সেমিনারে যোগ দেবেন তিনি। জুভেনাইল বিচার ব্যবস্থার উপর সেমিনারে আলোচনা হবে। সেমিনারের উদ্বোধন করবেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা ছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*