আপডেট প্রতিনিধি, খোয়াই, ৩১ জুলাই ৷৷ উদ্বোধন হলো রাজ্যের সপ্তম জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলার খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন করা হয়। নতুন খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি এস তলাপাত্র, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ, এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক, আইন সচিব দাতা মোহন জমাতিয়া, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খাওয়াই বার এসোসিয়েশনের সভাপতি ননী গোপাল দেবনাথ প্রমুখ।মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের ফলক উন্মোচন করেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী।
উল্লেখ্য, আগে রাজ্যে ৫টি জেলা ও দায়রা জজ আদালত ছিল। গত ২৬শে জুলাই সোনামুড়ায় সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোগন হয়। আগামী ১০ই আগষ্ট, ২০১৮ আমবাসায় ধলাই জেলার জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন হতে যাচ্ছে।
