রাজ্যে আরো ৪টি বি এড ও ২টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ রাজ্যে আরো ৪টি নতুন বি এড (শিক্ষক প্রশিক্ষণ) কলেজ এবং ২টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে ভারত সরকার। রাজ্যের স্বার্থ সম্পর্কিত কিছু বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লী সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে আরো ৪টি বি এড কলেজ এবং ২টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অনুমতির জন্য আবেদন জানালে কেন্দ্রীয় মন্ত্রী তা অনুমোদন করেন। জানা যায়, কেন্দ্রীয় বিদ্যালয়গুলি স্থাপিত হয় ধর্মনগর ও উদয়পুর শহরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*