ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

srbআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট ৷৷ রাজধানীর জিবি হাসপাতালের সঙ্গে গড়ে উঠা নতুন ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার তিনি নতুন ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য এই রাজ্যের মানুষকে যাতে ভিন রাজ্যে যেতে না হয় সেই দিকটা মাথায় রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার। তিনি আরও বলেন, ভিন রাজ্যের মানুষরাও যাতে ত্রিপুরায় উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছে রাজ্য সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*