রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সোলাঙ্কি

solankiআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। শনিবার (২৫ আগস্ট, ২০১৮) রাজধানীর পুরাতন রাজভবনের (পুষ্পবন্ত বিহার) দরবার হলে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী। শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, চিফ হুইপ কল্যানী রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। রাজ্যের নতুন রাজ্যপালকে গার্ড অব অনার জানায় টি এস আর জওয়ানরা। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সঙ্গে রাজ্যপালের পরিচয় করিয়ে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*