আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ রাজধানীর আনন্দনগর এলাকার এক জঙ্গল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃতদেহটি স্বপন শীল (৪০) নামে এক ব্যক্তির। নিহত স্বপনের বাড়ি আনন্দনগর এলাকায়। তার পিঠের উপরের দিকে গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ জানায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ রাজধানীর আনন্দনগর এলাকার এক জঙ্গল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃতদেহটি স্বপন শীল (৪০) নামে এক ব্যক্তির। নিহত স্বপনের বাড়ি আনন্দনগর এলাকায়। তার পিঠের উপরের দিকে গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ জানায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।