বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে আগর গাছের চারা রোপণ করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ৷৷ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার রাজধানীতে বিধানসভা ভবনের পাশে একটি আগর গাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী। চার রোপন করে তিনি বলেন, আগর গাছ লাগানোকে ভিত্তি করে ত্রিপুরায় কুটির শিল্প গড়ে উঠবে। তিনি বলেন, রাজ্যে উত্তর জেলায় আগর গাছ ভালো জন্মায়। এই গাছের চাষ ভবিষ্যতে আরো বাড়বে। ফলে কুটির শিল্প স্থাপিত ও রপ্তানি করে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে।
এদিনের বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মৎসমন্ত্রী এন সি দেববর্মা, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন সহ বন দপ্তরের কর্মীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*