আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ আগামী ১৯ সেপ্টেম্বর, ২০১৮ রাজধানীর জি বি হাসপাতালে উদ্বোধন করা হচ্ছে ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি ইউনিটের। রবিবার সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সাংবাদিক সন্মেলনে তিনি ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর, পানীয় জল দপ্তর সহ বিভিন্ন দপ্তরের বিগত ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্যগুলি তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতালে জেনেরিক ওষুধ প্রেসক্রিপশন করা হচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বিভাগে চিকিৎসাধীন সব রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা শুরু হয়েছে। তিনি বলেন, আই জি এম হাসপাতালে ইকো কার্ডিওগ্রাফ মেশিন স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হবে।জি বি হাসপাতালে ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্বোধন ১৯শে সেপ্টেম্বর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ আগামী ১৯ সেপ্টেম্বর, ২০১৮ রাজধানীর জি বি হাসপাতালে উদ্বোধন করা হচ্ছে ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি ইউনিটের। রবিবার সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সাংবাদিক সন্মেলনে তিনি ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর, পানীয় জল দপ্তর সহ বিভিন্ন দপ্তরের বিগত ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্যগুলি তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতালে জেনেরিক ওষুধ প্রেসক্রিপশন করা হচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বিভাগে চিকিৎসাধীন সব রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা শুরু হয়েছে। তিনি বলেন, আই জি এম হাসপাতালে ইকো কার্ডিওগ্রাফ মেশিন স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হবে।