আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধ ত্রিপুরা রাজ্যে সর্বাত্মক সফল হয়েছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সোমবার বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, মানুষ এই বনধকে সমর্থন করেছেন। তিনি জানান, গোটা রাজ্যে প্রচুর কংগ্রেস কর্মীসমর্থক পিকেটিং করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, কিছু স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনায় বেশ কিছু কর্মীসমর্থক আহত হয়েছেন।বনধ রাজ্যে সর্বাত্মক সফল হয়েছে – বীরজিৎ সিনহা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধ ত্রিপুরা রাজ্যে সর্বাত্মক সফল হয়েছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সোমবার বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, মানুষ এই বনধকে সমর্থন করেছেন। তিনি জানান, গোটা রাজ্যে প্রচুর কংগ্রেস কর্মীসমর্থক পিকেটিং করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, কিছু স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনায় বেশ কিছু কর্মীসমর্থক আহত হয়েছেন।