বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷৷ বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নয়নের একটি অন্যতম দৃষ্টান্ত দেখা গেল সাবরুম এর চালিতা বনকুল বি.বি হাই স্কুলের । বাম আমলে এলাকাবাসীর মন পেতে কিছু সিনিয়র বেসিক স্কুলকে হাই স্কুলে উন্নিত করা হয়েছিল। বর্তমানে শিক্ষক স্বল্পতার কারণে প্রায় পঠন-পাঠন লাটে উঠতে চলেছে। এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা ১৪২ জন। বর্তমানে এই বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের বিভিন্ন কাজে স্কুলে প্রায় আসে না বললেই চলে| চারজন শিক্ষকের মধ্যে তিনজন সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষক| স্কুলে ইংরেজি শিক্ষা দান করেন আন্ডার গ্রাজুয়েট শিক্ষক মন্টু দেবনাথ| ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই শিক্ষক নবম ও দশম শ্রেণির ইংরেজি বিষয়ে ক্লাস নেন। জানা যায়, শিক্ষক মন্টু দেবনাথ প্রতিনিয়তই স্কুলে আসেন না। উনি আসলেও কিছুক্ষণ পরে স্কুল থেকে বাড়ী চলে যান। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে একজন আন্ডার গ্রেজ্যুয়েট শিক্ষক কিভাবে হাইস্কুলে নিযুক্ত হন? তবে জানা গেছে, মন্টু দেবনাথের মামা প্রভাবশালী হগব নেতা হওয়ার সুবাদে তাকে বাড়ির কাছে স্কুলে রাখা হয়েছে। সাবরুম বিদ্যালয় পরিদর্শকও এ ব্যাপারে সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন নলে এলাকাবাসীর অভিযোগ। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলের জন্য যেন পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের ব্যবস্থা করা হয়।পঠন-পাঠন লাটে উঠল বনকুল বি.বি হাই স্কুলের
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷৷ বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নয়নের একটি অন্যতম দৃষ্টান্ত দেখা গেল সাবরুম এর চালিতা বনকুল বি.বি হাই স্কুলের । বাম আমলে এলাকাবাসীর মন পেতে কিছু সিনিয়র বেসিক স্কুলকে হাই স্কুলে উন্নিত করা হয়েছিল। বর্তমানে শিক্ষক স্বল্পতার কারণে প্রায় পঠন-পাঠন লাটে উঠতে চলেছে। এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা ১৪২ জন। বর্তমানে এই বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের বিভিন্ন কাজে স্কুলে প্রায় আসে না বললেই চলে| চারজন শিক্ষকের মধ্যে তিনজন সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষক| স্কুলে ইংরেজি শিক্ষা দান করেন আন্ডার গ্রাজুয়েট শিক্ষক মন্টু দেবনাথ| ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই শিক্ষক নবম ও দশম শ্রেণির ইংরেজি বিষয়ে ক্লাস নেন। জানা যায়, শিক্ষক মন্টু দেবনাথ প্রতিনিয়তই স্কুলে আসেন না। উনি আসলেও কিছুক্ষণ পরে স্কুল থেকে বাড়ী চলে যান। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে একজন আন্ডার গ্রেজ্যুয়েট শিক্ষক কিভাবে হাইস্কুলে নিযুক্ত হন? তবে জানা গেছে, মন্টু দেবনাথের মামা প্রভাবশালী হগব নেতা হওয়ার সুবাদে তাকে বাড়ির কাছে স্কুলে রাখা হয়েছে। সাবরুম বিদ্যালয় পরিদর্শকও এ ব্যাপারে সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন নলে এলাকাবাসীর অভিযোগ। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলের জন্য যেন পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের ব্যবস্থা করা হয়।