মাকে বরণ করে সিঁদুর খেলায় মত্ত মহিলারা, অপেক্ষা – “আসছে বছর আবার হবে”

durgaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷৷ পুজো শেষ – আজ দশমী। মণ্ডপে মণ্ডপে উমাকে বিদায় জানানোর পালা। মুখে পান পাতা বুলিয়ে, সিঁদুর ছুঁইয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানানোর পালা। আর তাই বিষাদের সুর আকাশে বাতাসে। তবে বিষাদের মাঝেও শান্ত্বনা একটাই “আসছে বছর আবার হবে!” সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার দশমী পুজো শুরু হয়ে গিয়েছে। মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দশমীঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় বাড়তে শুরু হয়। রাজধানীর দশমীঘাটে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। রাজ্য সহ রাজ্যের বাইরে দেশের অন্যান্য রাজ্যে এমনকী বিদেশেও তিথি মেনে দশমীর পুজো সারা হয়েছে। তবে মনে বিষাদের সুর নিয়েই হাসিমুখে মাকে বিদায় জানানোর পালা। ফের অপেক্ষা। অপেক্ষার “আসছে বছরের”।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*