আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ৷৷ সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ২৯ জন টি এস আর জওয়ানদের মধ্যে বেশ কিছু টি এস আর জওয়ানের অবস্থা সঙ্কটজনক। এদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতাল থেকে রাজ্যের একটি বেসরকারী হাসপাতাল এবং বহিরাজ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাকিদের আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর খবর পেয়ে সোমবার মধ্য রাতে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। উল্লেখ্য, সোমবার রাতে বড়মুড়া পাহাড়ের রাস্তায় বাক নিতে গিয়ে খাদে পড়ে যায় টি এস আর ৮ নং ব্যাটেলিয়নের একটি বাস। এতে প্রায় ২৯ জন টি এস আর জওয়ান আহত হয়। এই টি এস আর-র টিমটি মিজোরামে ভোটের নিরাপত্তা দিতে যাচ্ছিলো বলে জানা যায়।সঙ্কটজনক জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হল বহিরাজ্যে, হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ৷৷ সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ২৯ জন টি এস আর জওয়ানদের মধ্যে বেশ কিছু টি এস আর জওয়ানের অবস্থা সঙ্কটজনক। এদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতাল থেকে রাজ্যের একটি বেসরকারী হাসপাতাল এবং বহিরাজ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাকিদের আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর খবর পেয়ে সোমবার মধ্য রাতে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। উল্লেখ্য, সোমবার রাতে বড়মুড়া পাহাড়ের রাস্তায় বাক নিতে গিয়ে খাদে পড়ে যায় টি এস আর ৮ নং ব্যাটেলিয়নের একটি বাস। এতে প্রায় ২৯ জন টি এস আর জওয়ান আহত হয়। এই টি এস আর-র টিমটি মিজোরামে ভোটের নিরাপত্তা দিতে যাচ্ছিলো বলে জানা যায়।