
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷৷ প্রতিবন্ধীদের জন্য সরকারী চাকুরীর ক্ষেত্রে সংরক্ষণ কোটা বাড়ালো রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই সংবাদ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, সরকারী চাকুরীর ক্ষেত্রে আগে প্রতিবন্ধীদের জন্য ৩ শতাংশ কোটা সংরক্ষিত ছিল, তা এখন বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে।
