শুরু হচ্ছে দু’দিন ব্যাপী সি পি আই (এম)-র ২২তম রাজ্য সন্মেলন

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ শুরু হতে যাচ্ছে সি পি আই (এম)-র ২২তম রাজ্য সন্মেলন। আগামী ২৫ এবং ২৬ নভেম্বর দুদিন ব্যাপী আগরতলা টাউন হলে সি পি আই (এম)-র রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হবে। সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর জানান, প্রয়াত প্রাক্তন সাংসদ খগেন দাস, প্রয়াতা মহিলা নেত্রী সন্ধ্যা দেববর্মা, প্রয়াত বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক সমীর দেব সরকার এবং প্রাক্তন মন্ত্রী প্রয়াত খগেন্দ্র জামাতিয়ার নামে করা হবে ২২তম রাজ্য সন্মেলনের মঞ্চ। তিনি জানান, সি পি আই (এম)-র রাজ্য সন্মেলনে উপস্থিত থাকতে পারেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত। তিনি জানান, তাঁদেরকে সন্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। দু’দিনের এই রাজ্য সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*