আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ ২ দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় সেবক সংঘের (আর এস এস) সুপ্রিমো মোহন ভগবত। জানা গেছে, আগামী ৭ই ডিসেম্বর রাজ্যে আসছেন তিনি। রাজ্যে বিভিন্ন কর্মসূচীতে যোগ দিয়ে ৯ ডিসেম্বর রাজ্য ত্যাগ করবেন তিনি। রাজ্যে আর এস এস ত্রিপুরা কার্যকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি বলে জানা গেছে। এবার ত্রিপুরা রাজ্যে তাঁর দ্বিতীয় বার আগমন হচ্ছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে একবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রীয় সেবক সংঘের প্রতিষ্ঠাতা মোহন ভগবত। আগামী ৭ই ডিসেম্বর দ্বিতীয়বারে তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে আর এস এস কর্মকর্তাদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে।দু’দিনের সফরে রাজ্যে আসছেন আর এস এস সুপ্রিমো
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ ২ দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় সেবক সংঘের (আর এস এস) সুপ্রিমো মোহন ভগবত। জানা গেছে, আগামী ৭ই ডিসেম্বর রাজ্যে আসছেন তিনি। রাজ্যে বিভিন্ন কর্মসূচীতে যোগ দিয়ে ৯ ডিসেম্বর রাজ্য ত্যাগ করবেন তিনি। রাজ্যে আর এস এস ত্রিপুরা কার্যকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি বলে জানা গেছে। এবার ত্রিপুরা রাজ্যে তাঁর দ্বিতীয় বার আগমন হচ্ছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে একবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রীয় সেবক সংঘের প্রতিষ্ঠাতা মোহন ভগবত। আগামী ৭ই ডিসেম্বর দ্বিতীয়বারে তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে আর এস এস কর্মকর্তাদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে।