ড্রেনের নোংরা জল পরিশোধন করে বাংলাদেশে পাঠাবে রাজ্য

cm.pcxআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলাকে স্মার্ট সিটিতে উন্নতি করণের কাজ চলছে। খুব দ্রুত আগরতলা স্মার্ট সিটিতে রূপান্তরিত হবে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, স্মার্ট সিটির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এ ডি বি) থেকে ২৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে।
এদিন সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, আগরতলার ড্রেনের নোংরা জল পরিশোধন করে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। ড্রেনের নোংরা জল পরিশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রক ১৯ কোটি টাকা বরাদ্দ করেছিল। তিনি জানান, এই প্রকল্প পর্যালোচনা করে অর্থের পরিমাণ বাড়িয়ে ৩৫ কোটি টাকা করা হয়েছে। এতে রাজ্যে অত্যাধুনিক পরিশোধনাগার তৈরি করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*