দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ ডিসেম্বর ।। ত্রিপুরায় গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় দ্বাদশ পাশ করার পর শিক্ষার্থী কূলের জন্য এতদিন নির্ধারিত বর্ষ ভিত্তিক শিক্ষাক্রম ব্যবস্থা চালু ছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলেজ স্তরের পঠন পাঠনে পরিবর্তনের ভাবনা চিন্তার কথা শোনা গেলেও বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়েছে। অবশেষে মঙ্গলবার থেকে রাজ্যের প্রায় ২২টি কলেজে স্নাতক স্তরের পাঠক্রমে যুক্ত হয়েছে সেমিষ্টার প্রথা। মঙ্গলবার ছিল কলেজ স্তরে সেমিষ্টার প্রথার সাম্নানিক প্রথম পেপারের পরীক্ষা। এই দিন থেকেই প্রথম শুরু হয় প্রথম বর্ষের প্রথম সেমিষ্টারের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ হয় বেলা ২টায়।
