শিক্ষক-অভিভাবক বৈঠক অনুষ্ঠিত রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে

EQT7pldUEAEQy5lআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারি ৷। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষক-অভিভাবক বৈঠক। রাজ্যের শিক্ষা দপ্তরের আগাম ঘোষণা অনুসারে রবিবার রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। এদিন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক-অভিভাবক বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষিক-শিক্ষিকা এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। EQT7qGpU8AEFkFq

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*