এদিন মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই প্রজাতির রাবার গাছ থেকে শীতকালেও রাবার উৎপাদন করা যাবে রাজ্যে। তিনি বলেন, রাজ্যে বছরে প্রায় এক হাজার চারশ কোটি টাকারর রাবার চাষ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, রাবার বোর্ড অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার ডিরেক্টর ডঃ সাভার ধানানিয়া, রাজ্যের শিল্প দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যে প্রমুখ।

