১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের কর্মসূচী, ১৪৪ ধারা লঙ্ঘন করায় গ্রেপ্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷। ১০,৩২৩ শিক্ষকদের বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে শিক্ষা অধিকর্তার নিকট গন ডেপুটেশন প্রদানের জন্য রবীন্দ্রভবনের সামনে সমবেত হয়। ভেলিডেশন অ্যাক্ট লাগু করার জন্য দাবি জানিয়ে গন ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ১৪৪ ধারা লঙ্ঘন করার জন্য প্রশাসন তাদের মিছিল বের করতে দেয়নি। পুলিশ বেআইনি জমায়েতের কারণে তাদের গ্রেপ্তার করে। পরে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের সভাপতি প্রদীপ বণিক জানান, সরকারের উপর আস্থা রয়েছে। কিন্তু ক্ষিদের জ্বালায় দিশেহারা তারা। আইন মেনে প্রশাসন গ্রেপ্তার করেছে। কোন ধরনের অভব্য আচরণ করা হচ্ছে না বলে জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*