বিধানসভার বাজেট অধিবেশন – রাজ্যে কোয়ারেনটাইনের জন্য জায়গা চিহ্নিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || করোনা ভাইরাসের জন্য ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন সোমবারই শেষ করা হয়। ত্রিপুরা বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্য সরকার করোনা ভাইরাস সংক্রমন রুখতে জমায়েত বন্ধ করার জন্য সারা রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও হোস্টেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ৩১শে মার্চ থেকে অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের রেশন বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ম চালু করেছে সরকার। মানুষের যাতায়াত রোখার জন্য আখাউড়া চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তঃরাজ্য সকল বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যা ২৫শে মার্চ পর্যন্ত চলবে।
তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যে কোয়ারেনটাইনের জন্য যেসব জায়গা চিহ্নিত করা হয়েছে সেগুলি হচ্ছে আগরতলা এনআইটি বিল্ডিং, শিপার্ড হোস্টেল, কো-অপারেটিভ হোস্টেল, দক্ষিণ ত্রিপুরার দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং, খোয়াইর চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং, উত্তর ত্রিপুরার রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং আর এছাড়াও রাজ্য সরকার অতিরিক্ত আরো ১২টি গেস্ট হাউসকে কোয়ারেন্টাইন করার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*