আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজ্যে বর্ডার কার্ফু ঘোষণা এবং আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার ঘোষণার পর এবার গোটা রাজ্য লক ডাউন করার ঘোষণা করলো রাজ্য সরকার। সোমবার মহাকরনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আগামীকাল (২৪শে মার্চ) দুপুর ২টা থেকে ৩১শে মার্চ বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করেন। তবে জরুরী পরিষেবা বিভাগগুলিকে এই লক ডাউনের আওতার বাইরে রাখা হয়৷
