দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করলেন পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকার

poliআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷। লক ডাউন চলাকালীন রাজ্যের দরিদ্রদের জন্য খাবার তুলে দিচ্ছেন রাজ্য পুলিশ সহ রাজ্য সরকার। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছিলেন, ২১ দিন লক ডাউন চলাকালীন রাজ্যের গৃহহীন, শ্রমিক, রিক্সা চালক সহ গরিবদের রান্না করা খাবার বিতরণ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিপুরা পুলিশের তরফে গরিবদের রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা শুরু করে দিয়েছে। জানা যায়, ধর্মনগরে রাজ্য পুলিশের তরফে প্যাকেটজাত খাদ্য সরবরাহ করা হচ্ছে। শুক্রবার সিপাহীহলা জেলা পুলিশের উদ্যোগেও বিভিন্ন হাসপাতালে গরিবদের রান্না করা খাবারের প্যাকেট সহ জল বিতরণ করা হয়।
এদিন রাজ্য সরকারের তরফেও রাজ্যের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যত দিন লক ডাউন চলবে ততদিন রাজ্যের দরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*