আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷। রাজ্যে করোনা ভাইরাস মোকাবেলায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দান করতে এগিয়ে এলেন বহু মানুষ সহ সংস্থা। বিগত কিছু দিন ধরেই মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, ত্রিপুরা হাই কোর্টের বিচারক সহ বিভিন্ন সমাজকর্মী অর্থ দান করেছেন। শুক্রবার ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন। পাশাপাশি এদিন করোনা ভাইরাস মোকাবেলায় বিধায়ক কৃষ্ণধন দাস দুই লক্ষ টাকা, হলিক্রসের ফাদার ৫ লক্ষ টাকা, ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘ ২ লক্ষ টাকা মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন।