নিজামুদ্দিনে অংশগ্রহণকারী ১৬ জনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠালো প্রশাসন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷। শনিবার রাজধানীর মোল্লাপাড়া থেকে দিল্লীর নিজামুদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণকারী শিশু ও মহিলা সহ ১৬ জনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। জানা যায়, তাদের মধ্যে অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা। রাজধানীর বিটারবন এলাকায় এক পরিচিতের বাড়িতে তাঁরা রয়েছেন। জানা যায়, তারা ১১ই মার্চ রাজ্যে এসেছিলেন।
এদিন, রাজ্যের অতিরিক্ত জেলাশাসক সিদ্ধার্থ এস জসোয়াল জানান, তারা নিজামুদ্দিন থেকে ফিরে আগেই বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু নিজামউদ্দিন থেকে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের নমুনাও পরীক্ষা করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*