আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷। মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক আগরতলা পুর নিগম বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। তিনি বলেন, গত ২৩শে মার্চ থেকে শহরের এ টি এম, হাসপাতাল এবং পেট্রোল পাম্পগুলিতে ক্যামিকেল স্প্রে করা হচ্ছে। তিনি বলেন, শহরের সুলভগুলি ৩০শে এপ্রিল পর্যন্ত ফি করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক কাজ করার জন্য কোন অর্থ নেওয়া হবে না।এদিন তিনি বলেন, গত ২৬শে মার্চ থেকে ১০০০ গরিব অংশের মানুষ এবং ২,৮০০ জন শ্রমিকের মধ্যে প্যাকেটজাত খাবার বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, সম্পদ কর প্রদানের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১শে জুন পর্যন্ত কোন রকম জরিমানা ছাড়া সম্পদ কর প্রদান করা যাবে।
তিনি আরও বলেন, লকডাউনের দিনগুলিকে আগরতলা পুর নিগমের ক্যাজুয়েল কর্মীদের ১০০ টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া গত ৩ এপ্রিল বাড়ি বাড়ি থেকে যারা আবর্জনা সংগ্রহ করে তাদের এককালীন টাকা প্রদান করা সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
