গোপাল সিং, খোয়াই, ০৪ এপ্রিল ৷। রাজ্যে করোনা ভাইরাস মোকাবেলায় যে যার সাধ্য মতো এগিয়ে আছেন। এবার করোনা মোকাবেলায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থরাশি তুলে দিল ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। শনিবার তিনি নিজের ভাতার টাকা থেকে মার্চ মাসের ভাতা ২০,০৮৩ টাকা খোয়াই মহকুমা শাসকের হাতে তুলে দেন। এই ভাবে ক্রমান্বয়ে আরো তিন মাস তাঁর ভাতা দিয়ে যাবেন বলে জানান তিনি।মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে নিজের ভাতার টাকা দান করলেন বিধায়ক নির্মল বিশ্বাস
গোপাল সিং, খোয়াই, ০৪ এপ্রিল ৷। রাজ্যে করোনা ভাইরাস মোকাবেলায় যে যার সাধ্য মতো এগিয়ে আছেন। এবার করোনা মোকাবেলায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থরাশি তুলে দিল ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস। শনিবার তিনি নিজের ভাতার টাকা থেকে মার্চ মাসের ভাতা ২০,০৮৩ টাকা খোয়াই মহকুমা শাসকের হাতে তুলে দেন। এই ভাবে ক্রমান্বয়ে আরো তিন মাস তাঁর ভাতা দিয়ে যাবেন বলে জানান তিনি।